মঠবাড়িয়া ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলার আসামী মুছা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে কালাম সরদার (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী মুছা (২০) গ্রেপ্তার হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস.আই সরোয়ার হোসেন ২৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে মুছাকে গ্রেপ্তার করেন। মুছা উপজেলার পাতাকাটা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। গুরুতর জখম কৃষক কালাম সরদার চিত্রা গামের মৃত. আতাহার আলী সরদারের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর আগে প্রতিপক্ষ রাকিব মুরগী চুরি করতে এসে কৃষক কালাম সরদারের হাতে ধরা পরে এতে রাকিবকে বেঁধে রাখা হয়। এ ঘটনার পর থেকে কৃষক কালামকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলো। গত ১৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ওই কৃষক কালাম সরদারের হারিয়ে যাওয়া দুটি গরু রাকিবদের বাড়ির সামনের রাস্তা থেকে আনতে গেলে পূর্ব পরিকল্পণা অনুযায়ী কৃষক কালাম সরদারকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং এলাপাথারী পেটায়। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে তাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করেন।

এ ঘটনায় আহতের স্ত্রী জেসমিন বেগম গত ১৯ ফেব্রুয়ারী সোমবার মঠবাড়িয়া থানায় ৪ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলো- উপজেলার চিত্রা গ্রামের মোস্তফা সরদারের ছেলে রাকিব (২২), মৃত. বারেক সরদারের ছেলে মোস্তফা সরদার (৪৫), পাতাকাটা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে মুছা (২০), হারুন হাওলাদারের ছেলে হাসিব (২১)।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত মুছাকে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলার আসামী মুছা গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩