মঠবাড়িয়া ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

মঠবাড়িয়ায় কে এসআরের অর্থায়নে চলছে আবু বকর সিদ্দিক (রাঃ) এতিমখানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় কুয়েত সোসাইটি ফর রিলিফের (কেএসআর) অর্থায়নে পরিচালিত হচ্ছে আবু বকর সিদ্দিক (রাঃ) এতিমখানা। ধানিসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এ এতিমখানাটির সুপার মাওলানা রুহুল আমিন এবং সভাপতি জাহাঙ্গীর আলম।

খোঁজ নিয়ে জানা গেছে, এতিমখানাটিতে শিক্ষক রয়েছে ৩ জন, বাবুর্চি ২ জন এবং শিক্ষার্থী ৫৬ জন।প্রত্যেক শিক্ষার্থীর মাসিক ভাতা ২ হাজার ৫ শত টাকা।শিক্ষার্থীদের গড় অনুপস্থিতি শতকরা ৩৩ ভাগ।

এতিমখানার সুপার মাওলানা রুহুল আমিন জানান, এতিমখানার আওতায় আরও ৩০ জন মেয়ের লেখাপড়ার খরচ বহন করা হয়।তারা বাড়িতে থেকে এতিমখানার টাকায় লেখাপড়া করে। সে হিসেবে ৮৬ জন শিক্ষার্থী ধরা যায়।উপস্থিতি অনুযায়ী ঢাকা রিলিফ অফিস থেকে ভাতা প্রদান করা হয়। প্রতি মাসেই ভাতা প্রাপ্তির রিকুইজিশন পাঠানো হয়।

কুয়েত সোসাইটি ফর রিলিফের (কেএসআর) ঢাকা অফিস জানায়, এ ধরনের এতিমখানায় তালিকাভুক্ত সকল শিক্ষার্থীকেই প্রতি মাসে কুয়েত থেকে ভাতা প্রদান করা হয়। তবে ঢাকা থেকে ব্যাংকের মাধ্যমে উপস্থিতি অনুযায়ী ভাতা প্রদান করা হয়। অতিরিক্ত টাকা ব্যাংকে জমা রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় কে এসআরের অর্থায়নে চলছে আবু বকর সিদ্দিক (রাঃ) এতিমখানা

আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩