মঠবাড়িয়া ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম মিয়ার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আ.লীগ নেতা আলহাজ্ব এ,কে,এম সেলিম মিয়ার (৭১) দাফন সম্পন্ন হয়েছে।

মৃত সিকান্দার আলী মুন্সির ছেলে এ কে এম সেলিম মিয়া জেলা আ.লীগের সাবেক সহ- সভাপতি ও মঠবাড়িয়া উপজেলা আ. লীগের দীর্ঘদিন সাবেক সভাপতি ছিলেন। তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

প্রবীণ এই আ.লীগ নেতা শুক্রবার (৩ মার্চ)অসুস্থ্য হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ওইদিন রাত ২ টা ৪৫ মিনিটের সময় শেষ নি.শ্বাস ত্যাগ করেন।

শনিবার (৪ মার্চ) বাদ জোহর পৌর শহরের শহিদ মোস্তফা খেলার মাঠে জানাযা শেষে মিরুখালী পারিবারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়।

মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান,সহকারি পুলিশ সুপার (প্রবি.) নাসিম এ গুলশান ও থানা অফিসার ইনচার্জ (ওসি)মো. কামরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম সেলিম মিয়াকে রাষ্ট্রীয় সালাম দেন। এ সময় জেলা- উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেনী পেশার লোক জানাযা নামাজে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম মিয়ার দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৩:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩