মঠবাড়িয়া ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

মঠবাড়িয়ায় মন্দিরের সাইনবোর্ড দিয়ে জমি দখলের অভিযোগে”সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. জামাল মিয়ার (শোভন) মঠবাড়িয়া পৌরশহরে ভোগ দখলীয় জমি মন্দিরের সাইনবোর্ড টাঙ্গিয়ে দখল করার অভিযোগ উঠেছে।
রোববার সন্ধায় মঠবা‌ড়িয়া  সমিতির এক সংবাদ সম্মেলনে স্থানীয় রাজিব ওরফে অসীম মন্ডল (২৩), বনান ওরফে রনি মন্ডল (২৮), পরিতোষ মিত্র (৪৪), অনুপ বিশ্বাস (৩৮) কৃষ্ণ কান্ত হাওলাদারসহ (৩৭) অজ্ঞাতনামা আরও আট/দশজনের বিরুদ্ধে তার জমি দখলের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. জামাল মিয়া জানান, ২০১৭ সালের ৮ আগষ্ট মদন শাহা গংয়ের নিকট থেকে টিএন্ডটি রোডস্থ জেএলনং-২১, মৌজা মঠবাড়িয়া এসএ খতিয়ান ২৮০ এবং দাগ নং-১৪৩২ থেকে ৫ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। চাকুরীর কর্মস্থল ঢাকায় অবস্থান কালে গত ২৬ ফেব্রুয়া‌রি স্থানীয় মৃত অমৃত মন্ডলের ছেলে রাজিব মন্ডল গং ওই জমিতে একটি টিন সেট ঘর তৈরী করে শ্রী শ্রী হরি মন্দিরের নামে ব্যানার টাঙ্গিয়ে জবর দখল করে। ডা. জামাল মিয়া খবর পেয়ে ঢাকা থেকে এসে বাঁধা দিলে তারা তার সাথে দুর্বব্যবহার করে। এমনকি তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় বলে তিনি জানান। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাননি বলে ডা. জামাল মিয়া জানান।
সংবাদ সম্মেলনে ডা. জামাল মিয়ার ভাতিজা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সোহেল আহমদ এবং শ্যালক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাজীব ওরফে অসীম মন্ডলের সাথে যোগাযোগ করলে তিনি ওই জমির মালিকানা দাবী করে জানান, তাদের জমিতে তারা মন্দির নির্মাণ করেছেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ডা. জামালের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিরোধীয় জমির মালিক কে তা তদন্তাধীন আছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় মন্দিরের সাইনবোর্ড দিয়ে জমি দখলের অভিযোগে”সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৫২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩