মঠবাড়িয়া ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে নূর মোহাম্মদ (১০) ও হাসিবুল (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নূর মোহম্মদ তেলিখালী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে এবং হাসিবুল ইকড়ি গ্রামের ওসমান গণির ছেলে।

স্থানীয়রা জানায়, মারা যাওয়া শিশুরা ইকড়ি গ্রামের ৪ নম্বর ওযার্ডের হালিম মোল্লার বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে এক সাথে বাড়ির সামনের খালে (ইকড়ি-তেলিখালী বর্ডার ব্রিজ খাল) গোসল করতে যায়। এ সময তারা পানিতে ডুবে যায়। পরে প্রতিবেশিদের সহায়তায় হালিম মোল্লা তাৎক্ষণিকভাবে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া শিশুরা হালিম মোল্লার ভাগ্নে ও নাতি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসাপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।

ভাণ্ডারিয়া থানার ‌ওসি মো. আশিকুজ্জামান জানান, পানিতে ডুবে মারা যাওয়া শিশু দুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩