মঠবাড়িয়া ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

পাথরঘাটায় বাবার সমাধির পাশেই ঝুলছিল ছেলের মরদেহ

পাথরঘাটা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে

বাবা মারা গেছেন আট বছর আগে। তার আগে মারা যান মা। পংকজ ও আশা রানী দম্পতির একমাত্র সন্তান প্রদীপও (১৫) বাবা-মায়ের পথেই চলে গেলেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বাবার সমাধির পাশে একটি নিমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য অঞ্জন ভট্টাচার্য বলেন, প্রদীপের বাবা পংকজ আমার বন্ধু ছিল। সে মারা যাওয়ার আগে স্ত্রী আশা রানীর অস্বাভাবিক মৃত্যু হয়, সে-ও মানসিক রোগী ছিল। একমাত্র সন্তান প্রদীপের লেখাপড়ার দায়িত্ব নিই। কিন্তু পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো রকম লেখাপড়া করলেও মায়ের মতো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সে।

স্বজনরা চিকিৎসা করালেও তেমন সুস্থ হয়নি। হঠাৎ সকালে প্রদীপের লাশ তার বাবার সমাধির পাশে একটি নিমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মনে হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পাথরঘাটা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টের পর বলা যাবে প্রকৃত ঘটনা কী।

নিউজটি শেয়ার করুন

পাথরঘাটায় বাবার সমাধির পাশেই ঝুলছিল ছেলের মরদেহ

আপডেট সময় : ০১:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩