মঠবাড়িয়া ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

মঠবাড়িয়ায় আট কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ৮ কেজি গাঁজা সহ মোঃ ইউসুফ হাওলাদার (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ হাওলাদার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত সৈজদ্দিন হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি থেকে নেমে যাওয়ার সময় বড় কার্টুনসহ ইউসুফ হাওলাদারকে আটক করা হয়। পরে তার বহনকৃত ওই কার্টুন থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার মঠবাড়ীয়া সমাচারকে বলেন, এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদি হয়ে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউসুফ হাওলাদারকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় আট কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৭:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩