মঠবাড়িয়া ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

স্কুলশিক্ষিকাকে ছুরিকাঘাত, সাবেক স্বামী আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে স্কুলশিক্ষিকাকে ছুরিকাঘাত, সাবেক স্বামী আটক
ঝালকাঠিতে রুনা খানম (৩৪) নামে এক স্কুলশিক্ষিকার পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় তার সাবেক স্বামী মো. আতিকুর রহমানকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের সাধনার মোড়ে এ ঘটনা ঘটে। আহত রুনা ঝালকাঠি শহরের শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত।

পুলিশ জানায়, কয়েক মাস আগে আতিকের সঙ্গে রুনার বিয়ে বিচ্ছেদ হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে রোনাল্ডস রোডের বাসা থেকে শীতলা খোলা শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন রুনা। পথে সাধনার মোড়ে তার পথ রোধ করে পেটে ও বুকে ছুরিকাঘাত করেন আতিক। এ অবস্থায় স্থানীয় লোকজন রুনাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার সময় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত স্থানীয়দের সহযোগিতায় রক্তমাখা ছুরিসহ আতিককে আটক করেন।

গ্রেফতারকৃত আতিক ঝালকাঠির রোনাল্ডস রোডের শিশু স্বর্গ নামে একটি আর্টস্কুল পরিচালনা করেন। আর আহত শিক্ষিকা শহরের রোনাল্ডস রোডে ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. নাসির উদ্দিন সরকার।

আতিকের দাবি, রুনা তার স্ত্রী ছিলেন, গত ২০২১ সালের ১৮ জুলাই তাদের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে পরের বছর ২০২২ সালের ১৫ জুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এদিকে শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুনাহার বেগম বলেন, আমাদের স্কুলের শিক্ষিকা রুনা খানমকে কুপিয়ে জখম করার তীব্র নিন্দা জানাই। দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

স্কুলশিক্ষিকাকে ছুরিকাঘাত, সাবেক স্বামী আটক

আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩