মঠবাড়িয়া ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব

মঠবাড়িয়া সমাচার ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৩৪২ বার পড়া হয়েছে

গত মার্চে ব্যাটে-বলে দুরন্ত ছন্দে ছিলেন সাকিব আল হাসান। গড়েছেন বেশ কয়েকটি কীর্তি। অসাধারণ সেই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। মার্চ মাসের সেরা হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।

মার্চ মাস জুড়ে সাকিব বাংলাদেশের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠে নামেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২টি হাফ সেঞ্চুরিসহ মোট ১৪১ রান করার পাশাপাশি ৬টি উইকেটও দখল করেন।

প্রথম দুই ম্যাচ বাংলাদেশ হেরে গেলেও শেষ ম্যাচে জয় পায় টাইগাররা। ওই ম্যাচে সাকিব ৭১ বলে ৭৫ রান করেন এবং বল হাতে নেন ৪ উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সের কাছে হেরে যায় ইংল্যান্ড।

পরে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩৮ রান করেন। পাশাপাশি ৩টি উইকেট দখল করেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ৩৪ রান করে বাংলাদেশকে জয় এনে দেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব সংগ্রহ করেন ১টি অর্ধশতরানসহ ১১০ রান ও ১টি উইকেট। এর মধ্যে একটি ছিল ৯৩ রানের ইনিংস। আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজেও ৬৪ রান করার পাশাপাশি ৫টি উইকেট পকেটে পোরেন তিনি। একটি ম্যাচেই ৫টি উইকেট নেন তিনি।

সব মিলিয়ে মার্চ মাসে সাকিব খেলেন ১২টি ম্যাচ। ৩৫৩ রান করার পাশাপাশি নেন ১৫টি উইকেট। টি-টোয়েন্টিতে তিনি সর্বোচ্চ উইকেটশিকারিও হন এই মাসে।

অন্যদিকে, মার্চে দুই টেস্ট খেলে ৩৩৭ রান করেন কেন উইলিয়ামসন। যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অপরাজিত ১২১ রানের ম্যাচজয়ী ইনিংস। দ্বিতীয় টেস্টে আবার হাঁকান ডাবল সেঞ্চুরি।

সাকিবের আরেক প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আসিফ খান। নেপালের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন তিনি। এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন আসিফ।

তবে সাকিবের পারফরম্যান্সের সামনে টেকেনি উইলিয়ামসন-আসিফ খানের ঝলক। বাংলাদেশি অলরাউন্ডারের হাতেই উঠেছে সেরার পুরস্কার।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব

আপডেট সময় : ০৩:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩