মঠবাড়িয়া ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

বরগুনায় জামিন না দেয়ায় বিচারকের সামনে আসামির ভাঙচুর

উপজেলা করেসপন্ডেন্ট
  • আপডেট সময় : ১২:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

জামিন না দেয়ায় প্রকাশ্য আদালতে বিচারকের সামনেই এজলাস ভাঙচুর করেছে এক  মাদকাসক্ত আসামি। গতকাল সোমবার দুপুর দুইটায় বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (বামনা) রাসেল মজুমদারের আদালতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্য বিচারিক হাকিম আদালতের
নাজির ইব্রাহিম খলিল।

 তিনি বলেন, বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করলে মারুফ হোসেন বাবু নামে আসামি তাঁর মাথা দিয়ে করোনাকালীন সময়ে সুরক্ষার জন্য তৈরি করা কাচের বেশ্টনি ভাঙচুর করে।
আদালত সূত্রে জানা যায়, আসামি মারুফ হোসেন বাবু মাদকের টাকা না পেয়ে মাকে মারধর করায় চলতি বছরের ৬ জানুয়ারী বরগুনার খাজুরতলার রফিকুল ইসলামের স্ত্রী হামিদা বেগম তাঁর ছেলে মারুফ হোসেন বাবুর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করে। 
 
মামলার একদিন পরে পুলিশ আসামিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরপর কয়েকটি তারিখ অতিবাহিত হলেও বাদি মায়ের বারবার আপত্তির কারনে আসামির জামিন না মঞ্জুর করেন আদালত। 

বরগুনা জেলা জজ আদালতের কোট ইনেসপেক্টর মারুফ হোসেন জানান, আসামি মাদকাসক্ত। আদালতে ভাঙচুর করার সাথে সাথে দায়িত্বরত পুলিশ তাকে হেফাজতে নেয়। বিষয়টি পুলিশ সুপার ও ডিআইজি অফিসে লিখিতভাবে জানানো হবে।

ভাঙচুরের পরে আদালতের বিরতির সময় ঘটনাস্থলে উপস্থিত হন আদালতের বিচারকগণ। এ সময় সংশ্লিষ্ট আদালতের বিচারক রাসেল মজুমদার বলেন, আসামিকে তার মায়ের জিম্মায় জামিন দিতে চেয়েছিলাম, কিন্ত তার মা মামলার বাদী তার জামিনে আপত্তি প্রদান করেন।
এই ঘটনায় আলাদা মামলা হবে কিনা জানতে চাইলে বিচারক জানান, আমরা এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় জামিন না দেয়ায় বিচারকের সামনে আসামির ভাঙচুর

আপডেট সময় : ১২:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩