মঠবাড়িয়া ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

ঢাকার সাভার মহাসড়কে ছুরিকাঘাতে মঠবাড়িয়ার যুবক খুন 

সাকিল আহমেদ
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ২১২ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের মহাসড়কের পাশে এলোপাতাড়ি ছুরিকাঘাতে পলাশ চন্দ্র (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে এনাম মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে পলাশকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

নিহত পলাশ চন্দ্র পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের বেতমোর হাই স্কুলের শিক্ষক মাখন লালের বড় ছেলে। তিনি আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ইপি গ্রুপের আই ডিপার্টমেন্টে কাজ করতেন।

পুলিশ জানায়, কারখানা ছুটি হলে নবীনগরে জালালাবাদ এলাকায় বাসায় যাওয়ার জন্য সিঅ্যান্ডবি আসেন পলাশ। ফুটওভার ব্রিজে উঠে পশ্চিম দিকের সিঁড়িতে নামতেই দুর্বৃত্তরা তার বুকে, পেটে, মুখে ও বাঁ হাতে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি নিহতের পরিবারকে জানানো হয়েছে। এটি ছিনতাই না পরিকল্পিত হত্যার ঘটনা এখনই বলা যাচ্ছে না। ছিনতাই হলে তার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেত। কিন্তু কিছুই নেয়নি দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ঢাকার সাভার মহাসড়কে ছুরিকাঘাতে মঠবাড়িয়ার যুবক খুন 

আপডেট সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩