মঠবাড়িয়া ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ

মঠবাড়িয়া টিসিবির পণ্য বিক্রি শুরু

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মঠবাড়িয়া পৌরসভায় ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান “ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ” (টিসিবি)। সে আলোকে ২৫ জুন রোববার সকালে এ টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুণ অর রশিদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, প্রেস ক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সমাজ সেবক মোঃ চপল দফাদার, টিসিবি ডিলার শেখ মোঃ জাহাঙ্গীর হোসাইন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা ৭০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন কিনতে পারবেন।

টিসিবি ডিলার শেখ মোঃ জাহাঙ্গীর হোসাইন বলেন, সরকারি নির্দেশণা মেতাবেক সকালে থেকে বিকেল পর্যন্ত পৌরসভার ৩ টি ওয়ার্ডের ৮শ’ ৯৪ জন ভোক্তার মাঝে ন্যায্য মূলে টিসিবি পন্য বিক্রয় করা হয়। তবে চিনি না পাওয়ায় ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, চিনির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মঠবাড়িয়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান “ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ” (টিসিবি) এর নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডে এ টিসিবি পন্য বিক্রয় হবে। তিনি আরও বলেন, সরকারের এ মানবিক সেবা অব্যহত থাকবে

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়া টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট সময় : ১২:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩