মঠবাড়িয়া ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ

মঠবাড়িয়ায় ঈদের নামাজে সরকার বিরোধী বক্তব্য দেওয়ায় মসজিদের ইমামকে শোকজ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া সরকারি হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিহাব উদ্দিনকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।২৯ জুন পবিত্র ঈদ উল আজহার নামাজে খুতবার আলোচনায় বিতর্ক বক্তব্য দেওয়ার অভিযোগে এ নোটিশ প্রদান করা হয়। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিহাব উদ্দিনের বাড়ি ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামে।তিনি মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা নূরিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (আরবি)।

জানা গেছে,২৯ জুন ঈদ উল আজহার খুতবার আলোচনায় মাওলানা সিহাব উদ্দিন সরকার বিরোধী বক্তব্য দেন।এ সময় তিনি বলেন, ঈদের পরে বড় আন্দোলন হবে।এ আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং সজাগ থাকতে হবে।তাৎক্ষণিকভাবে উপস্থিত মুসুল্লিরা এর প্রতিবাদ জানান এবং নামাজ শেষে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করেন।এরপর তাকে নোটিশ ও সাসপেন্ড করা হয়। তবে কারন দর্শানোর ওই নোটিশে ঈদ উল আজহা না লিখে জুমআর নামাজের খুতবার আলোচনার কথা উল্লেখ করা হয়েছে। এটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম (আরএমও)।

বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ওই নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ জুন মসজিদে খুতবার আলোচনায় সরকার বিরোধী আলোচনা করেছেন বলে মসজিদের মুসুল্লিগণ অভিযোগ করেছেন।এহেন আলোচনা সরকারী নিয়ম বহির্ভূত রাষ্ট্রদ্রোহী ও শাস্তিযোগ্য অপরাধ। সরকারী বিধি অনুযায়ী কেন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে না তাহার সন্তোষজনক ব্যাখ্যা পত্র প্রাপ্তির ৩ কর্ম দিবসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হইলো।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরোয়ার হোসেন স্বাক্ষরিত ওই পত্রে মাওলানা সিহাব উদ্দিনকে পত্র জারীর তারিখ হইতে মসজিদের দায়িত্ব পালন না করার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস জানান,এ ঘটনায় রবিবার সন্ধ্যায় ওই ইমাম সাহেব ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কারন দর্শানোর যে নোটিশ দিয়েছে তার জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ঈদের নামাজে সরকার বিরোধী বক্তব্য দেওয়ায় মসজিদের ইমামকে শোকজ

আপডেট সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩