সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ৯২৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি জসিম হাওলাদার নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৯ আগস্ট প্রবাসীর এক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। ২১ আগস্ট ভিকটিম নিজেই বাদি হয়ে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।
২৩ নভেম্বর (বুধবার) মহানগর বন্দর টিলা এলাকার আয়েশার মা নামক একটি গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জসিম হাওলাদার (২১) বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মোঃ আবু জাফর হাওলাদারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই নজরুল ইসলাম জানান,অভিযুক্ত জসিম ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সে এ মামলার প্রধান আসামি।গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে র্যাব-৭ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।












