মঠবাড়িয়া ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

পিরোজপুর-৩ আসন মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ, জাতীয় পার্টিসহ ১৩ প্রার্থী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৩৯৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে সহকারি রিটানিং অফিসারের হাতে মনোনয়ন পত্র জমা দিলেন বর্তমান সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী (স্বতন্ত্র), জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত মাশরেকুল আজম রবি, ন্যাশনাল পিপল্স পার্টি মনোনীত আমির খান, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি মনোনীত প্রশান্ত কুমার হাওলাদার খোকন, মুক্তি জোট মনোনীত জাসেম আলম, স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ।

এদিকে গতকাল (২৯ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ’লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী মো. আশরাফুর রহমান, কল্যাণ পার্টি মনোনীত সাংবাদিক শহীদুল ইসলাম স্বপন, খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল লতীফ সিরাজী ও স্বতন্ত্র প্রার্থী আবু তারেক মৃধা, স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন ও মো. শহীদুল ইসলাম সহকারি রিটানিং অফিসারের হাতে মনোনয়ন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া জেলা রিটানিং অফিসারের হাতে মনোনয়ন জমা দেন কংগ্রেস পার্টি মনোনীত হোসাইন মোশারফ সাকু, জাকের পর্টি মনোনীত চন্দ্র শেখর লিটু।

আ.লীগ মনোনীত প্রার্থী মো. আশরাফুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় একজন ত্যাগী কর্মি হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি দীর্ঘ বছর বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করেছি। মঠবাড়িয়ার সর্বাস্থরের মানুষ আমাকে ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাশরেকুল আজম রবি বলেন এদেশের মানুষ পল্লীবন্ধু এরশাদকে ভালবাসেন। আধুনিক মঠবাড়িয়া গড়তে মঠবাড়িয়ার মানুষ এরশাদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী বলেন, আমি অবহেলিত মঠবাড়িয়াকে প্রায় আধুনিক হিসেবে গড়ে তুলেছি। গত ৫ বছরে ৪ হাজার কোট টাকা বেশী উন্নয়ন মূলক কাজ করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষ কখোনই ভুল করবে না। তারা আমাকে ভোট দিয়ে পুণঃরায় জয়যুক্ত করবেন।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুর-৩ আসন মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ, জাতীয় পার্টিসহ ১৩ প্রার্থী

আপডেট সময় : ০৭:১৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩