বামনায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ।
- আপডেট সময় : ০৮:৫৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন শাখা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে এলাকার অসহায়, দুঃস্থ ও স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে বৃদ্ধা ফরিদা বেগম আবেগে আপ্লূত হয়ে বলে উঠলেন শীতের সময় এই কম্বল গায়ে দিয়ে আরাম পাবো।
কম্বল পেয়ে বৃদ্ধ আবু হোসেন বলেন, ‘আইজগো কম্বল-ডা পাইয়া রাইতে শান্তিতে ঘুমাইতে পারমু। আল্লাহ তোমাগোর ভালো করবে।’
শীতবস্ত্র কম্বল হাতে পেয়ে বৃদ্ধা সেতারা বেগম বলেন, ‘এই শীতে যারা বাড়ি থেকে ডেকে এনে কম্বল দিলো। আল্লাহ তাদের ভালো রাখুক। এতো শীতে খুব কষ্ট করছিলাম, আজ থেকে একটু হলেও শান্তিতে ঘুমাইতে পারমু।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। দিন যতোই যাচ্ছে ততোই শীত বাড়ছে। যাদের শীত নিবারণের ব্যবস্থা নেই, আল-আরাফাহ ব্যাংকের উপহার কম্বল সবার উপকারে আসবে বলেও জানান তিনি।
এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি আউটলেট শাখার পরিচালক মোহাম্মদ রুম্মান মল্লিক, ম্যানেজার মোঃ আশিকুর রহমান, ব্যাংক কর্মকর্তা মোঃ সোহাগ, ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সাদিকুর রহমান সাদেকসহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত অসহায় ২০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।










