মঠবাড়িয়া ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২ মঠবাড়ীয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, অংশ নিলেন সংসদ সদস্য রুহুল আমীন দুলাল

“জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে”

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, কোটা আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকের বলেন, ‘একটা সুবিধাভোগী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।মন্ত্রণালয় পুনর্গঠনের জন্য আমরা বসব। সবাইকে বসে পরিকল্পনা করে এটা করতে হবে। বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। আমরা এটাকে দেখব বিভিন্ন পর্যায় থেকে।’

মুক্তিযুদ্ধ উপদেষ্টা আরও বলেন, ‘সবচেয়ে ইমপর্টেন্ট বিষয় হচ্ছে, কোটা আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ-সংকটে পড়ছেন। একটা সুবিধাবাদী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিত্রিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেহেতু এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাঁদের বীরত্ব সত্যিকারের মুক্তিযোদ্ধা যাঁরা আছেন, তাঁদের মতামত নিয়ে সামনের দিনে আমরা এগিয়ে যাব।’

ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করবো। মন্ত্রণালয়ের সবার সাথে বসে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব, কি কি করতে হবে। অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে আপনারা সব জানাতে পারবেন। যা কিছু আমরা পরিকল্পনা এবং বাস্তবায়ন করবো সবার সামনেই হবে। তবে সংস্কার হবে এবং ড্রাস্টিক (কঠোর) সংস্কার হবে।’

ফারুক ই আজম আরও বলেন, ‘আমরা তো নানা বিষয়েই অনেক ফ্যান্টাসি গল্প তৈরি করেছি। আড়াল থেকে সামনে এনে সত্যিটা আমরা সবার সামনে উপস্থাপন করব। আশা করি, তাতেই আজকে যে এখানে শহীদদের স্মরণে পুষ্পমাল্য দিলাম, তাঁদের আত্মা শান্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

“জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে”

আপডেট সময় : ১২:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪