মঠবাড়িয়া ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

নববর্ষের শুভেচ্ছা জানালেন কূটনীতিকরা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ ৩৫২ বার পড়া হয়েছে

সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকার বিদেশি মিশন ও মিশনের দায়িত্বরত হাইকমিশনার-রাষ্ট্রদূতরা। মিশনগুলোর মধ্যে রয়েছেন- ভারত, চায়না অস্ট্রেলিয়া, সুইডেন ও সুইজারল্যান্ড।

আর দূতদের মধ্যে রয়েছেন- অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেনসহ আরও অনেকেই।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টুইট বার্তা এবং ফেসবুকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানায় বিদেশি মিশন ও দূতরা।

ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

শুভেচ্ছা বার্তায় চীনা দূতাবাস লিখেছে, বাংলা নববর্ষ ১৪২৯ এর শুভ আগমন উপলক্ষে বাংলাদেশের সকল বন্ধুদের জানাই বৈশাখী শুভেচ্ছা। এ নতুন বছরে কামনা করি- সকলের সুস্বাস্থ্য, নব অগ্রগতি এবং অফুরন্ত সুখ ও বিস্ময়কর সমৃদ্ধি। চীন-বাংলাদেশের বন্ধুত্ব চিরস্থায়ী হোক।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বছরে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আগামী ৫০ বছরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে, এমন প্রত্যাশায় আছি।

টুইটে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে লিখেছেন, শুভ বাংলা নববর্ষ ১৪২৯! নতুন বাংলা বছরে আমি আপনাদের সবার সুখ এবং সমৃদ্ধি কামনা করছি।

সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডস লিখেছেন, সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো আমাদের পক্ষ থেকে। শুভ নববর্ষ ১৪২৯ !

ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নববর্ষের শুভেচ্ছা জানালেন কূটনীতিকরা

আপডেট সময় : ০৬:০০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২