মঠবাড়িয়া ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

মাদক ব্যবসায় বাঁধা দেয়ার পিরোজপুরে কলেজ শিক্ষার্থীকে কু’পিয়ে আ’হত

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ার অভিযোগে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে বসে থাকা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী নোমান গাজীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। তবে মাদক ব্যবসায় বাঁধা দেয়ার ফলে নোমান গাজীকে মারুফ নামের এক যুবক কুপিয়ে আহত করেছে বলে জানান নোমানের ভাই এমরান গাজী।

আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী। সাহেবপাড়া এলাকার মো: শাহজাহান গাজীর পুত্র। অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলাম এর পুত্র।

আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে নোমান সহ স্থানীয়রা মারুফ ওরফে কশাই মারুফকে বাঁধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজী সহ স্থানীয় কয়েজেনকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানকে হাতে পেটে মারাত্বক ভাবে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাতপাতালে নেয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুর রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মারুফ কে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মাদক ব্যবসায় বাঁধা দেয়ার পিরোজপুরে কলেজ শিক্ষার্থীকে কু’পিয়ে আ’হত

আপডেট সময় : ০৫:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫