মঠবাড়িয়া ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

বাজারে আসছে বিদ্যুৎচালিত থ্রি হুইলার -পলক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ ৩৫৫ বার পড়া হয়েছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে থ্রি হুইলার গাড়ি বাজারে আনতে যাচ্ছে মোটরসাইকেল শিল্পে দেশের প্রথম উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার। এরপরে এই ইঞ্জিন চালিত গাড়ির বদলে আসবে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ চালিত থ্রি হুইলার। তখন আর বাংলাদেশকে বিদেশ থেকে সিএনজি আমদানি করতে হবে না। এরপর ধাপে ধাপে আসবে সাশ্রয়ী মূল্যের টেকসই বিদ্যুৎ চালিত দুই চাকা ও চার চাকার গাড়ি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ময়মনসিংহের ভালুকায় অবস্থিত মোটরসাইকেল উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, রানার অটোমোবাইল কারখানাকে গবেষণা ও উন্নয়নে সহায়তা করবে আইসিটি বিভাগের এটুআই এর ‘আই ল্যাব’। সরকারের নীতিগত সহায়তাতেই রানার দেশে তৈরি মোটর গাড়ি রপ্তানিও করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে এভাবেই ২০৪১ সাল নাগাদ জাপান ও দক্ষিণ কোরিয়ার পর বাংলাদেশে বিশ্বে অন্যতম সম্ভাবনাময়ী দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে তৈরি ইলেকট্রিক গাড়িগুলো জেনো সহজেই নিবন্ধন পায় সেজন্য তিনি শিগগিরই বিষয়টি নিয়ে সড়ক ও যোগাযোগ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আমরা এখন ইলেকট্রিক ভেহিকেল বাতিল করতে পারবো না।

তিনি বলেন, সস্তা, খারাপ গুনগত মানের গাড়ি বিদেশ থেকে আমদানি না করে দেশেই সাশ্রয়ী ও গুণগত মানের ইলেকট্রিক ভেহিকেল নিবন্ধন দিলে এতে সরকারের রাজস্ব বাড়বে এবং যোযোগাযোগ খাত শৃঙ্খলার মধ্যে চলে আসবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুনিরা সুলতানা ও এটুআই এর পলিসি এডভাইজার আনীর চৌধুরী। রানার অটোমোবাইল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ ও ফারহানা আহমেদ মনি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাজারে আসছে বিদ্যুৎচালিত থ্রি হুইলার -পলক

আপডেট সময় : ০৪:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২