সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জে চোরাই সিএনজিসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ৪৭৫ বার পড়া হয়েছে
রফিক খান:মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকা মূল্যের ৪ টি সিএনজিসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হানিফ (৩৫), মোঃ আজাহার আলী (৪০), মোঃ সুমন মিয়া (২৪) কে ৪ টি চোরাই সিএনজিসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চারটি সিএনজির আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


















