মঠবাড়িয়া ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

মঠবাড়িয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন, গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই ) বিকেলে মঠবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য খালিদ সাইফুল্লাহ আমিন বাবু, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। ৫৬ টি পরিবারকে ঢেউ টিন সাথে ৩ হাজার টাকার চেক । এছাড়াও ১৭৫ পরিবারকে মোট ৭ লক্ষ টাকার চেক প্রদান করেন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন দুলাল বলেন, ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেওয়া হয়েছে।দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা বিতরণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ

আপডেট সময় : ০৪:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬