মঠবাড়িয়া ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, গাইবান্ধায় ইউএনও কার্যালয় ভাঙচুর

মঠবাড়িয়া সমাচার অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে নিয়োগ বঞ্চিতরা গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভাংচুর করেছে। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে ভাংচুর চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার দুপুর ১টার সময় নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা চত্বরে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। এসময় তারা নিয়োগের প্রকাশিত ফলাফল বাতিলের দাবি করেন। একপর্যায়ে তারা উপজেলা ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে ভাংচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা উপজেলা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ ফুলের টব ও জানালার গ্লাস ভাংচুর করে। এসময় পুলিশ তাদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এব্যাপারে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে একদল বিক্ষুব্ধ যুবকরা তার কার্যালয়ে ভাংচুর চালায়। এসময় কেন ভাংচুর করা হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এবং তারা কারা, আমরা জানার চেষ্টা করছি।’

ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জয় বলেন, ইউএনও যে রেজাল্টটা (সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ ফলাফল) দিয়েছে এটার বেশিরভাই ফ্যাসিস্ট জড়িত। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। সেখানে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিল। কারা ভাংচুর করেছে আমরা তা জানি না। ভাংচুরের সাথে বিএনপি বা অঙ্গ-সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

নিউজটি শেয়ার করুন

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, গাইবান্ধায় ইউএনও কার্যালয় ভাঙচুর

আপডেট সময় : ০২:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬