মঠবাড়িয়া ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতা প্রতিহতের ঘোষণা,বিএনপির বিক্ষোভ মিছিল

গাজী আল আমিন
  • আপডেট সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

আগামী ১৫ আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বের হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিল ও শোডাউনে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান, পৌর যুবদলের সভাপতি মাইনুল ইসলাম রিপন মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

পথসভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আগামী ১৫ আগস্টকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

তিনি দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতা প্রতিহতের ঘোষণা,বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬