মঠবাড়িয়া ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

মঠবাড়িয়ায় মেডিকেল এসিস্ট্যান্ট পরিচয়ে কম্পিউটারে রোগী দেখেন মিজানুর রহমান 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজারের কাজী রোডে সাইনবোর্ড ও প্রেসক্রিপশনে মেডিকেল এসিস্ট্যান্ট ও জেনারেল প্রাকটিশনার পরিচয় দিয়ে রোগী দেখেন মিজানুর রহমান নামে এক পল্লী চিকিৎসক। বরিশাল শের -ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ট্রেনিংপ্রাপ্ত বলেও ব্যবস্থাপত্রে উল্লেখ করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, কোন নিবন্ধিত চিকিৎসক না হয়েও তিনি জেনারেল প্রাকটিশনার (জিপি) শব্দটি ব্যবহার করেন।যদিও একজন জেনারেল প্রাকটিশনার বা সাধারণ চিকিৎসক হতে হলে প্রথমে স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন এবং বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) থেকে বৈধ নিবন্ধন থাকতে হয়।

মেডিকেল কলেজে না পড়ে বা এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন না করে জিপি (General Practitioner) বা ডাক্তার হওয়া যায় না।

মিজানুর রহমান আদৌ কোন ডিএমএফ বা মেডিকেল সার্টিফিকেট অর্জন না করেই কম্পিউটার ডাক্তার পরিচয়ে এবং ভুয়া ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারনা করে আসছেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ সৌমিত্র সিনহা জানান,উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা প্রয়োজন।যাচাই-বাছাই সাপেক্ষে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় মেডিকেল এসিস্ট্যান্ট পরিচয়ে কম্পিউটারে রোগী দেখেন মিজানুর রহমান 

আপডেট সময় : ০৫:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬