সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে ৭ দিনের মধ্যে নতুন বিদ্যুৎ লাইন, ইউএনও-ডিজিএমের বৈঠক
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রাব্বি এবং মঠবাড়িয়া পল্লী বিদ্যুতের ডিজিএম আমিনুল ইসলাম সুমনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে মঠবাড়িয়া পৌরসভার পানি উত্তোলনে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিদ্যুৎ ভোল্টেজ কম থাকায় পৌরসভার পাম্পগুলো সঠিক সময়ে পানি উত্তোলন করতে পারছে না। ফলে পৌরবাসীকে পানির সংকটে পড়তে হচ্ছে।
সমস্যাটি দ্রুত সমাধানে আগামী সাত দিনের মধ্যে নতুন বিদ্যুৎ লাইন ও প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে মঠবাড়িয়া পৌরবাসীর দীর্ঘদিনের পানি সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
পৌরবাসীর স্বার্থে দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।












