মঠবাড়িয়া ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

১৩ বছরে আইটি সেক্টরে ২০ লাখ কর্সসংস্থান সৃষ্টি হয়েছে: পলক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ৫০০ বার পড়া হয়েছে

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২৫ সালের মধ্যে আইসিটি সেক্টর থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে। একই সময়ের মধ্যে আইসিটি সেক্টরে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
রোববার (২৯ মে) দুপুরের দিকে মানিকগঞ্জের ঘিওরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি আয় ও কর্মসংসস্থান বাড়াতে প্রত্যন্ত গ্রামগুলোকে ফাইবার ক্যাবলের আওতায় আনা হচ্ছে। গত ১৩ বছরে আইটি সেক্টরে ২০ লাখ কর্সসংস্থান সৃষ্টি হয়েছে। এ সেক্টরে ৬ লাখ আইটি ফ্রিল্যান্সার, সাড়ে ৩ লাখ ই-কমার্স ও হার্ডওয়্যার সফটওয়্যার তৈরি হয়েছে। এ খাত থেকে প্রতি বছর ১ দশমিক ৪ বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি। প্রতি বছর আইটি সেক্টরে এক হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো।
প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গত তিন বারের মতো আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ ক্ষমতায় আনলে বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান করে বাংলাদেশকে একটি আধুনিক স্মার্ট ও উদ্ভাবনের দিকে নিয়ে যাবো।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, বাংলাদেশ হাই-ট্রেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) বিকর্ণ কুমার ঘোষসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৩ বছরে আইটি সেক্টরে ২০ লাখ কর্সসংস্থান সৃষ্টি হয়েছে: পলক

আপডেট সময় : ১০:০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২