মঠবাড়িয়া ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

২০ জুলাই থেকে বৃষ্টির আভাস, কমবে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২ ৭৯২ বার পড়া হয়েছে

আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী ২০ জুলাইয়ের পর থেকে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, আপাতত বৃষ্টি কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকবে। বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রাও কমে আসবে। গত কয়েকদিন যে দাবদাহ ছিল, আজ থেকে তা আস্তে আস্তে কমতে শুরু করবে। আগামী দুদিনে তাপমাত্রা অনেকটা কমে যাবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরও বলেন, বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিদায় নেবে। যদিও ২০ জুলাইয়ের আগেই তাপপ্রবাহ কমতে শুরু করবে।

আবহাওয়া অফিস জানায়, গতকাল সৈয়দপুর স্টেশনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০ জুলাই থেকে বৃষ্টির আভাস, কমবে তাপপ্রবাহ

আপডেট সময় : ০৯:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২