মঠবাড়িয়া ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ পেলেন মানিকগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী জনাব মোঃ হারুন অর রশিদ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ৭১১ বার পড়া হয়েছে

জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২” এ ভূষিত হলেন মানিকগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী জনাব মোঃ হারুন অর রশিদ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে এই পুরস্কার অর্জনে আরও ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম, ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব মোঃ শহীদুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চারজন প্রোগ্রামার।

এ বছর জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২৭ জন কর্মকর্তা ও চারটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ দেওয়া হয়।

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে শনিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে মনোনীতদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গণভবন থেকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য যে, মানিকগঞ্জের এই কৃতি সন্তান প্রকৌশলী জনাব মোঃ হারুন অর রশিদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২০ এবং ২০২১ সালে পরপর দুইবার ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ডে ভূষিত হন। এছাড়াও তিনি করোনার ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম “সুরক্ষা” তৈরির জন্য ২০২২ সালে এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ পেলেন মানিকগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী জনাব মোঃ হারুন অর রশিদ

আপডেট সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২