সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ৪৭৯ বার পড়া হয়েছে
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পুর্ব বেলকা গ্রামে পুকুরের পানিতে ডুবে শাহজালাল বিশ্বাস (০৩) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে শাহজালাল বিশ্বাস বাড়ীতে খেলাধুলা করার এক পর্যায়ে বাড়ীর পাশে পুকুরে পরে যায়। একপর্যায় তার মা শেফালী বেগম সন্তানকে দেখতে না পেয়ে বাড়ীর পরিবারে সদস্যদের নিয়ে চারদিকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকে পরে বাড়ীর পাশে পুকুরে সন্তানের লাশ মা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে শাহজালালের মরা দেহ উদ্বার করে।
বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি শিশু বাড়ীতে খেলাধুলার সময় পরিবারের অজান্তে পুকুরে পরে এবং অনেক খোজাখুজির পর পুকুর থেকে তার মরা দেহ উদ্ধার করা হয়।
ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, পুকুরের পানিতে ডুবে শাহজালাল বিশ্বাস (৩) এক শিশুর মৃত্যু হয়েছে হয়েছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।













