মঠবাড়িয়া ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

জামালপুরে মা ও মেয়েকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ৩৫১ বার পড়া হয়েছে
শাওন মোল্লা ,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী কাজলি আক্তার ময়না ও তার মা জোসনা বেগমকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায় হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সামনে মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।
হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. খাজা নাসীরুল্লাহর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের শিক্ষক ডা. শফিউল্লাহ, মেডিকেল কলেজের তথ্য সম্পাদক সাংবাদিক শামীম আলম, হারুনুর রশিদ, শিক্ষার্থী জুবায়ের আহমেদ জিন্নাহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মেডিকেল কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্রী কাজলি আক্তার ময়না ও তার মা জোসনা বেগমকে নৃশংসভাবে হত্যা করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় কাজলি আক্তার ময়না ও তার মা জোসনা বেগম জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের নিজ বাড়ী থেকে পার্শ্ববতী বাঁশচড়া ইউনিয়নের জামিরা এলাকার মেহেদী হাসান নিপুনের বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ী ফিরেনি। পরের দিন রবিবার সকালে উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে কাজলি আক্তারের গলাকাট লাশ উদ্ধার করা হয়। আর মেয়ের লাশ উদ্ধারের পরের দিন সোমবার সন্ধ্যায় বাঁশচড়া ইউনিয়নের বড়ইতাড় এলাকার একটি খালের পানি থেকে মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শামীম হাসান ও মামুন মিয়া নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে মা ও মেয়েকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২