সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ৪০৬ বার পড়া হয়েছে
সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের সহ- সাধারণ সম্পাদক রেজাউল আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক শাহজাহান মিঞা, প্রধান শিক্ষক মোফাখারুল ইসলাম ইসলাম বসুনিয়া, আব্দুল মান্নান আকন্দ, সহকারি শিক্ষক রাকিবুল আলম, শিক্ষার্থী রায়হান কবির, আখি আক্তার আশা মনি প্রমূখ।

এর আগে সংগীত পরিবেশন করে বিজয়ী শিক্ষার্থীরা। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।













