মঠবাড়িয়া ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজশাহীর বাঘায় পাচারের সময় ৭০ বস্তা সার আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ৩৬৯ বার পড়া হয়েছে

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় সার বহনকারি ট্রলিসহ চালক সেকেন্দার রহমানকে (৩৫) ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা ইউরিয়া (নাইট্রোজেন) ৩৫ বস্তা ডিএপি (ড্রাই এমোনিয়াম ফসফেট) সারসহ আটকের পর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারিন তাসনিম নীলয় বাদি হয়ে বিসিআইসি অনুমোদিত সার ডিলার লুৎফর রহমান ও ট্রলি চালক সেকেন্দার রহমানকে আসামী করে মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ট্রলি চালক সেকেন্দার রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিলার লুৎফর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা যায়, ট্রলি চালক সেকেন্দার রহমান উপজেলার বাঘা পৌরসভার ছাতারী গ্রামের মৃত সিফার মন্ডলের ছেলে। সে পাকুড়িয়া ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার লুৎফর রহমানের গোডাউন থেকে সারগুলো তার ট্রলিতে বোঝাই করে লালপুরের নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাঘা-লালপুর সীমান্ত এলাকা থেকে লালপুর থানা পুলিশ সারসহ ট্রলি চালককে গ্রেপ্তার করে।

বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, পুলিশের সহযোগিতায় সারগুলো জব্দ করা হয়েছে। পরে ডিলার ও ট্রলি চালকের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সার ডিলার লুৎফর রহমানের গোডাউনে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ সময় তার ছোট ভাই গোলাম হোসেনের সাথে কথা বললে জানান, শুনেছি সার বোঝাই ট্রলিটি বাঘা তেল পাম্পের সামনে নষ্ট হয়ে যায়। পরে সেকেন্দার রহমানের ট্রলিতে সার তুলে নিয়ে যাচ্ছিল।

তার দাবি,জব্দ করা সারগুলো তার ভাইয়ের গোডউন থেকে নেওয়া হয়নি। কোথায় থেকে নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে কিনি বলেন, সেটা আমার জানা নেই। প্রতিহিংসামূলক আমার ভাইকে ফাঁসানোর জন্য নাম বলতে পারে । অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীর বাঘায় পাচারের সময় ৭০ বস্তা সার আটক

আপডেট সময় : ১০:০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২