মঠবাড়িয়া ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজশাহীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ৩২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘অস্টিওআর্থাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’- এ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রেইনি পার্কের হলরুমে রাজশাহী ফিজিওথেরাপি পেশাজীবি পরিষদের পক্ষ থেকে এ সেমিনারের আয়োজন করা হয়।

এসময় আইএইচটি এর শিক্ষক সেলিনা জাহান সোনিয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রাইম ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. মইনুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যঅবিলেটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তারিকুল ইসলাম খান তারেক,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ফিজিওথেরাপিস্ট আনোয়ারুল ইসলাম, অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডা. কামরুজামান পারভেজ, রাজশাহী আইএইচটি এর প্রভাষক শহিদুল ইসলাম বেলালসহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপি একটি উন্নত চিকিৎসাসেবা। যা মানুষের দৈনন্দিন জীবনে কার্যকরী ভূমিকা রাখে ।

বক্তারা আরো বলেন, বর্তমানে রাজশাহীতে ১৪-১৫টি ফিজিওথেরাপি সেন্টার আছে তবে চাহিদাও বেশি। সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয় না । সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্ট করা হলে চাহিদা মেটানো সম্ভব হবে পাশাপাশি দুস্থ রোগীরাও এ সেবা পাবে ।

১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) ২০০৭ সাল থেকে প্রতি বছর এ দিবসটি পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন

আপডেট সময় : ১০:৫৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২