সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাকে হত্যার চেষ্টার অভিযোগে সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার -১
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ৯৯০ বার পড়া হয়েছে
সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে নিজের মা’কে মারপিট করে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে দৈনিক ভোরের দর্পণ প্রত্রিকার সুুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক পরিচয়দানকারী ছেলে শামছুল হক এর বিরুদ্ধে।
গত ১৬ আগস্ট নিজের মাকে হত্যার চেষ্টা এমন অভিযোগ করেন মাতা শাহারবানু বেগম। এরপর সুুন্দরগঞ্জ থানা পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে গত বুধবার সন্ধ্যায় সাংবাদিক পরিচয়দানকারী ছেলে শামছুল হকসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন মা শাহারবানু বেগম।
উপজেলার পূর্ব ধোপাডাঙ্গা গ্রামের মৃত্যু মহির উদ্দিনের স্ত্রী শাহারবানু বেগম কে তার নিজের ছেলে সুুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শামছুল হক, আরএক ছেলে শফিউল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম বেগম, আঙ্গুরী বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী অফিসার অভিযান চালিয়ে, শফিউল ইসলামকে গ্রেপ্তার করেন, এবং শামছুল হকসহ ৩ জন পালাতক থাকায় তাদের গ্রেপ্তার করা হয়নি। তবে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এবিষয়ে সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদেম জানান, নিজ মাকে হত্যা চেষ্টার দায়ে ২ ছেলে ও তাদের ২ স্ত্রী কে আসামী করে মামলার রুজু করা হয়েছে। অভিযান চালিয়ে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামী পালাতক আছে, আমরা তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি দ্রুত গ্রেপ্তার করতে পারবো।













