মঠবাড়িয়া ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজশাহীতে ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ৪৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি  : রাজশাহীর চারঘাট ইউসুবপুরে অভিযান চালিয়ে মোছা তাজমা বেগম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে ইউসুবপুর মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানান রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি। বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানান, রাজশাহীতে মাদক নিয়ন্ত্রনে রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যারের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। মাদক বিরোধী অভিযানের অংশো হিসাবে শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ সনাতন চক্রবর্তির দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির ওসি আতিকুর রেজা সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শুক্রবার বিকেলে চারঘাট ইউসুবপুর মন্ডলপাড়ার ফারুক আহাম্মেদের বাড়িতে অভিযান চালায়। এসময় ফারকের স্ত্রী তাজমা বেগম (৪৫) কে ৭ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী তাজমা আটকের পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে চারঘাট ইউসুবপুর মন্ডলপাড়ার খবির উদ্দিনের ছেলে আবুল কালাম অরোফে মদ কালামের কাছে থেকে ফেনসিডিল নিয়ে সে দীর্ঘদিন যাবত ব্যবসা করে। দীর্ঘদিন যাবত মদ কালাম ও তাজমা পার্টনারে মাদক ব্যবসা করে আসছে বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত তাজমা বেগম। এ ঘটনা মাদক নিয়ন্ত্রন আইনে ১ নং আসামী তাজমা বেগম ও ২ নং আসামী মদ কালাম কে পলাতক উল্লেখ করে ডিবি পুলিশ বাদি হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করে। রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ১

আপডেট সময় : ১১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২