মঠবাড়িয়া ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

জাপা থেকে বহিস্কার সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ৩৫৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধিঃ জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি করা হয়েছে। জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এরই মধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলে জানান তিনি।

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য রাঙ্গার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপার একটি সূত্র। যদিও দলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা। অব্যাহতির সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে জাপা চেয়ারম্যানের ভূমিকার সমালোচনা করে রাঙ্গা বলেন, ‘উনি (জি এম কাদের) স্বপ্নে দেখে ওইটা (অব্যাহতি) দিয়ে দিয়েছেন। ওনার ইচ্ছেমতো মনের মাধুরী মিশিয়ে যখন যাকে দলে নিয়ে আসবেন, যখন যাকে ইচ্ছা বিতাড়ন করবেন। এইবার আমি এটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম। আমি দেখব উনি কোন আইনে এটা করেছেন।

রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য, পরিবহন মালিক সমিতির নেতা মশিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপের পদেও রয়েছিলেন। তিনি এক সময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপা থেকে বহিস্কার সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা

আপডেট সময় : ১২:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২