সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে গলায় কাঁচা কই মাছ আটকে কৃষকের মৃত্য
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ৭৯৪ বার পড়া হয়েছে
সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত গলায় কাঁচা কই মাছ আটকে হাফিজার রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনা ঘটে। হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, হাফিজার রহমান বাড়ির পাশে নিজের ডোবা জমিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় হাত দিয়ে জাল থেকে মাছ খোলার চেষ্টা করেন। হাত দিয়ে মাছ খুলতে না পেরে মুখ দিয়ে খুলতে শুরু করেন। তখন অসাবধানতাবশত একটি কই মাছ গলার ভেতরে গিয়ে আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা স্থানীয় পাঁচপীর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।
এবিষয়ে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া, কারেন্ট জাল থেকে মাছ খুলতে গিয়ে গলায় কই মাছ আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে।













