সংবাদ শিরোনাম ::
নান্দাইল হাসপাতালে ৭ চিকিৎসক পদ শুন্য,চিকিৎসাসেবা ব্যাহত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ৩১৬ বার পড়া হয়েছে
নান্দাইল(ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা হাসপাতালটি উপজেলার সারে ৪ লাখ মানুষের চিকিৎসা গ্রহনের একমাত্র ভরসা। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে ৭ চিকিৎসক পদ শুন্য থাকায় রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শুন্য পদগুলো হল,চক্ষু,চর্ম,হ্রদরোগ,এনেস্তাই, আর্থপেটি, শিশুও নাক কান গলা।
এছাড়া অনুজা রায় বণিক নামে একজন চিকিৎসক বিগত ৮ বছর ধরে অনুপস্থিত রয়েছেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রশিদের সাথে কথা বললে, তিনি জানান অনুজা রায় বণিক কোথায় আছেন আমাদের জানা নেই।তবে ধারনা করা যায় হয়তো বিদেশ চলে গেছে।তবে তিনি এখান থেকে বেতন ভাতা ড্র করছেন না।তিনি আরো জানান আমরা রোগীদের সেবা প্রদানের সর্বোচ্ছ চেষ্টা চালিয়ে যাচ্ছি।













