মঠবাড়িয়া ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

ভারতের ‘ফেক ফিল্ডিং’ থেকে ৫ রানের পেনাল্টি না পাওয়ায় আক্ষেপ বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ২৩৯ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আজকের ম্যাচে অ্যাডিলেডে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলেন দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে সপ্তম ওভার শেষে বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১।

শেষে মাত্র ৫ রানে হারে বাংলাদেশ। শেষ পর্যন্ত লড়াই করে ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করতে সক্ষম হয় টাইগাররা। খেলা শেষে বাংলাদেশ দলের আফসোস, প্রাপ্য ৫টি রান পায়নি তারা। টাইগারদের পক্ষ থেকে ‘ফেক ফিল্ডিংয়ের’ অভিযোগ তোলা হলেও পেনাল্টি দেওয়া হয়নি ভারতীয় দলকে। বৃষ্টির আগেই ঘটে এই ঘটনা।

‘ফেক ফিল্ডিংয়ের’ বিষয়টি নিয়ে ডানহাতি ব্যাটসম্যা ন সোহান গণমাধ্যমকে বলেন, ‘মাঠ যে ভেজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি… একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। যেটা আমাদের দিকে আসতে পারত। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি।’

জানা গেছে, ঘটনার সময় উইকেটে থাকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত তাৎক্ষনিক অভিযোগ করেন আম্পায়ারের কাছে। তবে আম্পায়ার তাকে জানান, এরকম কিছু তাদের চোখে পড়েনি। ওই ওভার শেষেই বৃষ্টিতে বন্ধ হয় খেলা। বৃষ্টি বিরতিতে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও আম্পায়ারদের সঙ্গে গিয়ে কথা বলেন এটা নিয়ে। আম্পায়াররা তখনও বলেন, তারা এরকম কিছু দেখেননি।

বাংলাদেশ দল সূত্র জানিয়েছে, ফেক ফিল্ডিংয়ের বিষয়টি আম্পায়ারদের জানালেও তারা আমলে নেননি। ফেক ফিল্ডিং করেছেন দারুণ এক ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতা বিরাট কোহলি। ভারতের দেওয়া ১৮৫ রানের বড় লক্ষ্যে বৃষ্টির আগে দুর্বার শুরু করে বাংলাদেশ। লিটন দাসের চোখ ধাঁধানো ব্যাটিংয়ে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলে তারা। বৃষ্টিতে খেলা বন্ধের আগে লিটন ও শান্তর দুই রান নেওয়ার সময় ফেক ফিল্ডিং করেন কোহলি।

উল্লেখ্য, পাঁচ বছর আগে ফেক ফিল্ডিংয়ের নিয়ম চালু হয়। আগে ব্যাটসম্যান শট খেলার পর ফিল্ডার ফিল্ডিং করতে গিয়ে বল না ধরেই থ্রো করার ভান করতেন। তাতে অনেক সময়ই ব্যাটসম্যানরা বিভ্রান্ত হতেন, রান আউটও হয়ে যেতেন। এটা বাড়তে থাকায় ২০১৭ সালে আইসিসি নিয়ম চালু করে পেনাল্টির।

আইন অনুযায়ী, ‘কোনো ফিল্ডার তার কথা বা কাজ দিয়ে ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানের মনোযোগ ভিন্নমুখী করলে বা বিভ্রান্ত করার চেষ্টা কিংবা বাধার সৃষ্টি করলে, তা অন্যায় হবে।’ সেক্ষেত্রে শাস্তি হিসেবে ব্যাটিং দলের সঙ্গে ৫ রান যোগ হয় এবং বলটিকে ঘোষণা করা হয় ‘ডেড’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের ‘ফেক ফিল্ডিং’ থেকে ৫ রানের পেনাল্টি না পাওয়ায় আক্ষেপ বাংলাদেশের

আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২