মঠবাড়িয়া ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

ঝালকাঠি ডিসি-মেয়রসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৩৪৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির পাঁচ নদীর মোহনায় প্রস্তাবিত ইকোপার্ক রক্ষায় জনস্বার্থে মামলা করা হয়েছে। ঝালকাঠির প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করে ঝালকাঠির ইকোপার্ক রক্ষা, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটি।

কমিটির পক্ষে মামলায় বাদী হয়েছেন সদস্য সচিব এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন, শোয়েবুর মোর্শেদ সোহেল ও গিয়াস উদ্দিন খসরু।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়ে আগামী ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেন।

মামলায় জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি), তহশলিদারসহ (পৌরভূমি অফিস) ১৬ জনকে বিবাদী করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ২০০৪ সালে একনেক সভায় ইকোপার্কটি অনুমোদন পায়। ৮৮.৩৬ একর জমির ওপর গড়ে ওঠে ইকোপার্ক। সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসন্দা ও ধানসিঁড়ি নদীর মোহনায় প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই চরটি এলাকাবাসীর পিকনিক স্পট, ঈদ আনন্দ মেলা, তাবলিগ জামাতের এজতেমা, বৈকালীন ভ্রমণ, বৈশাখী মেলা, ঘোড় দৌড়সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে।

কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীর প্রবেশমুখে ৮৮.৩৬ একর জমিতে গড়ে ওঠা ইকোপার্কটি রক্ষা করা এবং রাষ্ট্রের ও জনগণের সম্পত্তি হিসেবে ব্যবহার ঝালকাঠিবাসীর প্রাণের দাবি। ২০০৭-০৮ অর্থবছরে ইকোপার্কের উন্নয়নে একনেকে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং ৬২ লাখ টাকা ব্যয়ে নিচু জমি ভরাট করে সমতল করা হয়। উপকূলীয় বনায়ন প্রকল্প কর্তৃক ৪২ লাখ টাকা ব্যয়ে বৃক্ষরোপণ করা হয়।

জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত ইকোপার্কটি ঝালকাঠি যুগ্ম প্রথম জেলা জজ আদালতকে ব্যবহার করে প্রভাবশালী ভূমিদস্যুরা বেদখল করার পায়তারা চালাচ্ছেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিনা আলম লিজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মামলাটি করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠি ডিসি-মেয়রসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি ডিসি-মেয়রসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২