মঠবাড়িয়া ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

মেটার ১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেইসবুক কোম্পানি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় : ০৬:১৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৪৩৬ বার পড়া হয়েছে

কোম্পানির ১৩ শতাংশ কর্মশক্তি বা ১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এই দুসংবাদ দিয়েছেন।

ক্রমবর্ধমান ব্যয় আর বিজ্ঞাপনের দুর্বল বাজারে ধুঁকতে থাকা ফেসবুকের মূল কোম্পানির মেটার এই ঘোষণা চলতি বছরে প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ এক ছাঁটাইয়ের ঘটনা।

মার্কিন ধনকুবের ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর টুইটারের হাজার হাজার কর্মীকে রাতারাতি ছাঁটাই করেছেন কয়েক দিন আগে। পাশাপাশি আরেক সফটওয়্যার জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো সম্প্রতি তাদের হাজারও কর্মী ছাঁটাই করেছে।

আর্থিক ঝুঁকি আর মন্দা বিবেচনায় তাদের পথ অনুসরণ করে পথচলার ১৮ বছরের ইতিহাসে এবারই প্রথম মেটা ব্যাপকসংখ্যক কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেটার ১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেইসবুক কোম্পানি

আপডেট সময় : ০৬:১৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২