মঠবাড়িয়া ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় সৌদিপ্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৩৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুরে মঠবাড়িয়ায় সুমি বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মঠবাড়িয়া শহরের এক নম্বর ওয়ার্ডের মোমেনিয়া মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়া বাসা হতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সৌদি প্রবাসি মো. মোশারেফ হোসেন হাওলাদার এর এর স্ত্রী। সুমী বেগম ঢাকার উত্তরার নিশাত নগর এলাকার বাসিন্দা মো. কবির হোসেন এর মেয়ে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়ার কালিকাবাড়ি গ্রামের মো. নূর হোসেন হাওলাদার এর ছেলে মো. মোশারেফের সাথে ফেসবুক ও মোবাইল ফোনে ঢাকা উত্তরার মো. কবির হোসেনের মেয়ে সূমী বেগমের পরিচয় ঘটে। পরে তারা গত চার বছর আগে বিয়ে করেন। বিয়ের পর প্রবাসি মোশারেফ হোসেন তার স্ত্রীকে মঠবাড়িয়া শহরে একটি ভাড়া বাসায় রেখে আবার সৌদি চলে যান। ওই ভাড়া বাসায় গৃহবধূ সুমি একাই তিন বছর ধরে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর অবধি ওই বাসায় কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ দুপুর দেড়টার দিকে ঘরের দরোজা ভেঙে প্রবেশ করে গৃহবধূ সুমীর ঝুলন্ত লাশ দেখেতে পান।
গৃহবধূর দেবর মাছুম হাওলাদার বলেন, ভাবি তিনবছর ধরে ভাড়া বাসায় একাই বসবাস করতেন। সে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে আমরা ছুটে এসেছি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় সৌদিপ্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২