সংবাদ শিরোনাম ::
যুব মহাসমাবেশ সফল করতে রাজধানীতে মঠবাড়ীয়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৩৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী যাকজমক পূর্ণভাবে উদ্যাপন করা হয়েছে। সুর্বণজয়ন্তী উপলক্ষে ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করেছে কেন্দ্রীয় যুবলীগ।
যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব সমাবেশে অংশগ্রহণ করেছে ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতব্বর ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন আফজাল অনুসারী যুবলীগের পাঁচ শতাধিক নেতাকর্মীরা।
মঠবাড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও মিরুখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ খান, সাধারণ সম্পাদ ক নজরুল ইসলাম সোহেল এর নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী সম্মেলনে যোগ দিয়েছেন। এদিকে জানাগেছে, সড়কপথে ১১ নভেম্বর শুক্রবার সকালে রাজধানীতে বিশাল শোডাউন নিয়ে পৌছেছেন মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী যুবলীগের পাঁচ শতাধিক নেতৃবৃন্দরা।













