মঠবাড়িয়া ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

জয় বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড পেলেন প্রসেনজিৎ সাহা

মঠবাড়িয়া সমাচার ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৪৯৭ বার পড়া হয়েছে

তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলার জনপ্রিয় আয়োজন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসরের পর্দা উঠেছে আজ। শনিবার (১২ নভেম্বর) বেলা ৩ টায় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) কর্তৃক আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২২’র ‘কমিউনিটি ওয়েলনেস ‘ ক্যাটাগরিতে  ‘উচ্ছ্বাস’কে পুরস্কৃত করা হয়।

‘উচ্ছ্বাস’ এর পক্ষ থেকে জয় বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড-২০২২” গ্রহন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের  শিক্ষার্থী  প্রসেনজিৎ সাহা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথমবার কোন শিক্ষার্থী  এই পুরষ্কার  পেয়েছেন ৷ মূলত তাদের সংগঠন ‘উচ্ছ্বাস’ এর পক্ষে তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তিনি সংগঠন ‘উচ্ছ্বাস’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সারাদেশ থেকে আবেদন করা দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের ৬০০টিরও বেশি সংগঠন থেকে যাচাইবাছাই শেষে শীর্ষ ১০ তরুণ সংগঠনের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।

উচ্ছ্বাস’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রসেনজিৎ কুমার সাহা অনুভূতি ব্যক্ত করে বলেন, নিজেদের ভালো লাগা ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানের কথা চিন্তা করে আমরা কাজ করে যাচ্ছি । আমাদের স্বেচ্ছাসেবকরা শুধু ১টি এলাকা নয় সারা দেশ নিয়ে স্বপ্ন দেখছে। এটা দেশের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। যেখান থেকে আমরা আমাদের সংগঠনকে তুলে ধরতে পেরেছি। এ্যাওয়ার্ডটি পেয়ে আমরা অনেক বেশি আনন্দিত। এ্যাওয়ার্ডটি পেয়ে আমাদের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বেড়ে গিয়েছে। আমি এ্যাওয়ার্ডটি উৎসর্গ করতে চাই আমাদের সকল ভলান্টিয়ারদের এবং যারা আমাদের সহযোগিতা করেছেন ও পাশে থেকেছেন সবসময়।

উল্লেখ্য  ২০১৭ সালে যাত্রা শুরু করা সংগঠনটির সমাজের পিছিয়ে পরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কল্যানের ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দুস্থ ও অসহায় মানুষকে সাহায্য করা। বর্তমানে সংগঠনটি দেশের ৩টি জেলাতে (বরিশাল,ঢাকা,পটুয়াখালী)কাজ করছে। বর্তমানে “উচ্ছ্বাস” সংগঠনটি ৩টি টেকসই প্রজেক্টের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

জয় বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড পেলেন প্রসেনজিৎ সাহা

আপডেট সময় : ০৭:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২