মঠবাড়িয়া ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় শেখ রাসেল স্কুল অব ফিউচার ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৩০৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাস মহল (কেএম) লতীফ ইনস্টিটিউশনে শেখ রাসেল স্কুল অব ফিউচার ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। 

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে রোববার সকালে এ ল্যাব উদ্বোধন করেন। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শহীদ মিনার চত্বরে এই সাংসদকে সংবর্ধণা দেয়া হয়।

সংর্বধনা অনুষ্ঠানে খাস মহল লতীফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, এমপি’র সহধর্মিনী অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলি আহাদ, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য প্রভাষক ফারুক হোসেন, শিক্ষক এনামুল হক, শিক্ষিকা হেলেনা বেগম, শিক্ষার্থী অঙ্গন শিকদার প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান লিটন, প্রভাষক মোতালেব হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল হোসেন আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বেপারী, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি রহমান আল নোমান, যুব সংহতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুকু প্রমূখ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান জানান, বিদ্যালয়ের দীর্ঘদিনের নানাবিধ সমস্য নিরাসনে বিশেষ অবদান রাখার জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তুম আলী ফরাজিকে সংবর্ধণা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় শেখ রাসেল স্কুল অব ফিউচার ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

আপডেট সময় : ১১:১৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২