মঠবাড়িয়া ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : ‍এমপি হাসানাত

বরগুনার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ৩০০ বার পড়া হয়েছে

এমপি হাসানাত

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার। শেখ হাসিনার সরকার শুধু পদ্মা সেতু করেই থেমে থাকেনি।

এ সরকারের আমলে বরিশাল থেকে কুয়াকাটা সড়কে তিনটি সেতু, লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল সিটি করপোরেশন, পায়রা সমুদ্রবন্দর, বরগুনার বহুল প্রতীক্ষিত ২৫০ শয্যার হাসপাতালসহ অসংখ্য উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস ঈদগাহ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম তা, সেই বঙ্গবন্ধুকে তারা সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। যাদের জন্মই খুন-রাহাজানির মধ্য দিয়ে তারা ইদানীং গণতন্ত্রের কথা বলছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলছে। কিন্তু এই গণতন্ত্র হত্যা করেছে জিয়াউর রহমান। তা সবাই জানে।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, রাতের আঁধারে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান। সেদিন রাতে আমার বাবাকেও হত্যা করা হয়। তখন আমরা মামলাও করতে পারিনি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই বঙ্গবন্ধু ও বাবার হত্যার বিচার পেয়েছি। দেশ আজ কলঙ্কমুক্ত। তবুও বিএনপি বলছে দেশে বিচার নেই। বহু হত্যাকাণ্ডের বিচার এই সরকারের আমলে হয়েছে, এমন অনেক নজির রয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর আজ অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, গোলাম রব্বানী চিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : ‍এমপি হাসানাত

আপডেট সময় : ০৩:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২