মঠবাড়িয়া ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ভান্ডারিয়ায় ডিবির অভিযানে গাঁজা সহ আটক ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ২৮৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় তানিয়া বেগম (২৯) নামক এক মাদক কারবারিকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করেন ডিবি দক্ষিন। আটকৃত তানিয়া ভান্ডারিয়ার, চরখালী ৭নং ওয়ার্ডের কাওছার হাওলাদারের কন্যা।

জেলা দক্ষিণ শাখা (ডিবি) সূত্রে জানা যায়: ১৬ নভেম্বর, বুধবার রাতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া ও ভান্ডারিয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম এর সার্বিক তত্ত্বাবদায়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিনের নেতৃত্বে এসআই জ্যোতিময় হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার চরখালী এলাকার ধৃত মাদক কারবারি তানিয়া বেগমের বাড়ি হতে তার সাথে থাকা ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত আসামীর বিরুদ্ধে ডিবির এসআই জ্যোতিময় হালদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন: ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ধৃত আসামি তানিয়া বেগমকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার, মঠবাড়িয়া সার্কেল মোহাম্মদ ইব্রাহিম জানান: মঠবাড়িয়া ও ভান্ডারিয়া কে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে এধরনের পুলিশি অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভান্ডারিয়ায় ডিবির অভিযানে গাঁজা সহ আটক ১

আপডেট সময় : ০৭:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২