মঠবাড়িয়া ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় আশ্রয়ণ এলাকা পরিদর্শন করলেন নির্বাহী কর্মকর্তা” ঊর্মি ভৌমিক

মঠবাড়িয়া প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ২৭০ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় বন্যা পরবর্তী আশ্রয়ণ এলাকা পরিদর্শন করে উপকার ভোগীদের সার্বিক খোঁজ খবর নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মো. শাহিন খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকার ন্যায় মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং তাণ্ডব চালায়। বন্যা কালীন সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার পানিবন্ধি মানুষের মাঝে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১৯ নভেম্বর) উপজেলার বড়মাছুয়ায় আশ্রয়ণ এলাকা পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটার্স দেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“আশ্রয়ের অধিকার-শেখ হাসিনার উপহার” কিছু স্মৃতি কাজ করার উৎসাহকে অনেক বাড়িয়ে দেয়। ছবিতে যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি তার পিছনের জায়গাটার আজকের চিত্র অনেকেরই জানা। অশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, মহান এ কাজের অংশীদার হওয়ার সুযোগ করে দেয়ার জন্য।

কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্যার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব স্যার, বিভাগীয় কমিশনার স্যার-বরিশাল, জেলা প্রশাসক পিরোজপুর স্যার এবং অতিরিক্ত জেলা প্রশাসক স্যারসহ সকল সিনিয়র স্যারের প্রতি, যাদের দিক নির্দেশনায় সহজ হয়েছে এই পথচলা। কৃতজ্ঞতা জানাই বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল সদস্যকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য, পিরোজপুর-৩ মহোদয় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে।

কৃতজ্ঞতা জানাই স্থানীয় সেসকল মানুষগুলোকে যাদের সহযোগিতা পেয়েছি প্রতিটি মুহূর্তে। ধন্যবাদ জানাই আমাদের টিম সদস্যদের সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং সকল নির্মাণ সহযোগীদের। সর্বোপরি ধন্যবাদ জানাই মঠবাড়ীয়ার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের যাদের সহযোগিতা সবসময় অনুপ্রেরণা দেয়। এভাবেই কিছু মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সহযাত্রী হতে যাই বারংবার। জয়বাংলা

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে ভূমিহীনদের মাঝে ঘর বিতরণ করা হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঠবাড়িয়া উপজেলায় এ পর্যন্ত ৪৭১১ টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় আশ্রয়ণ এলাকা পরিদর্শন করলেন নির্বাহী কর্মকর্তা” ঊর্মি ভৌমিক

আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২