মঠবাড়িয়া ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

কুয়াকাটায় ছিনতাই মামলায় কন্টেন্ট ক্রিয়েটর সাদ্দাম গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ৬৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় মারামারি ও ছিনতাই মামলায় সাদ্দাম মাল নামের এক কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সুমন সিকদার নামে তার এক বন্ধুকেও গ্রেফতার করা হয়।

সোমবার ভোর ৫টার দিকে কুয়াকাটা হোটেল বনানী প্যালেস থেকে তাদের গ্রেফতার করা হয়। সাদ্দাম মাল ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর। নাটকের জন্য ‘দৈনিক ইন্তেকাল’ নামের কাল্পনিক পত্রিকার কার্ড বানিয়ে চলতি বছরের মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায় আসেন সাদ্দাম মাল।

মামলা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বরগুনা থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন সাদিক ও তার পরিবার। পরে ফ্রাই পট্টিতে গেলে সাদ্দাম মালসহ কয়েকজন তাদের অশ্লীল ভাষায় গালাগালি করেন। প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে সাদিকসহ তার পরিবারকে মারধর করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সোনার চেইন, একটি স্মার্টফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেন সাদ্দামসহ তার লোকজন।

কুয়াকাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পরিচালক শুভ কবির বলেন, ‘রোববার রাতে সাদ্দাম মালকে দেখে সেলফি তোলার জন্য বরগুনা থেকে আসা ছয়-সাতজন যুবক এগিয়ে আসেন। একই সময় তালতলী থেকে আসা আরও দুজন ভক্ত সেলফি তুলতে চান। এ সময় সেলফি তুলতে আসা দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সাদ্দাম তাদের থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে বরগুনা থেকে আসা সাদিকুর রহমান ও তার সঙ্গে থাকা কয়েকজন সাদ্দামকে অশ্লীল ভাষায় গালাগাল করেন।

সাদ্দাম প্রতিবাদ জানালে হাতাহাতির ঘটনা ঘটে। শুভ আরও বলেন, ‘কুয়াকাটা মাল্টিমিডিয়ার জনপ্রিয়তাকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিত এ ঘটনা ঘটিয়েছে তারা। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বরগুনা থেকে আসা এক ব্যক্তির করা মারামারি ও ছিনতাই মামলায় সাদ্দামসহ দুজনকে গ্রেফতার করেছি। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুয়াকাটায় ছিনতাই মামলায় কন্টেন্ট ক্রিয়েটর সাদ্দাম গ্রেফতার

আপডেট সময় : ১১:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২